সাউথ ব্লকে কৃষক কল্যাণে সক্রিয় প্রধানমন্ত্রী

0
288
Prime Minister active in the welfare of farmers in South Block
Prime Minister active in the welfare of farmers in South Block
তৃতীয়বার শপথ নিয়েই কৃষকদের কল্যাণমূলক প্রকল্পের ফাইলে সই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।গত ১০ বছর ধরে দায়িত্ব সামলাচ্ছেন, তাও প্রথমদিনের অভিজ্ঞতা আলাদাই হয়।
সোমবার নরেন্দ্র মোদীর তৃতীয় দফার প্রধানমন্ত্রীত্বের প্রথম দিন ছিল। তাই এদিন সকালেই সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছে যান নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন গোটা মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অফিসে বসেই প্রথমে কৃষকদের জন্য উন্নয়নমূলক প্রকল্প পিএম কিসান নিধি-র ফাইলে স্বাক্ষর করেছেন। এরপর প্রধানমন্ত্রী বলেছেন, এনডিএ সরকার কৃষকদের কল্য়াণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণেই দায়িত্ব গ্রহণের পর সবার প্রথম কৃষকদের কল্য়াণের উদ্দেশে ফাইলেই সই করা উচিত বলে মনে হয়েছে।তাঁরা কৃষিক্ষেত্র ও কৃষকদের জন্য আগামিদিনে আরও কাজ করতে চান।প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরই পিএম কিসান নিধির ১৭ তম কিস্তি দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে। মোট ২০ হাজার কোটি টাকা ব্যয় হবে। আর এতে উপকৃত হবেন ৯.৩ কোটি কৃষক।