ঘানায় জাতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী

0
143
ছবি সৌজন্যে : এক্স
ঘানার দ্বিতীয় জাতীয় সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘানার রাষ্ট্রপতি জন মাহামা প্রধানমন্ত্রীকে অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অব ঘানা প্রদান করেছেন। রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী বলেছেন, ঘানার জাতীয় সম্মানে ভূষিত হওয়া অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়।
ওই সম্মান ভারতের তরুণদের আকাঙ্খা, তাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি, ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যের প্রতি এবং ভারত ও ঘানার মধ্যে ঐতিহাসিক সম্পর্কে প্রতি উৎসর্গ করেছেন। তিনি ঘানাকে একটি প্রাণবন্ত এবং পশ্চিম আফ্রিকার আশার আলো হিসাবে প্রশংসা করেছেন।
এর পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঘানার সহযোগিতার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, দুই দেশ সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রসঙ্ঘের সংস্কারের ক্ষেত্রেও দই দেশ একই দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছে।