
জম্মু-কাশ্মারের পহেলগাঁওয়ে হামলার আবহে রাশিয়া সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯ মে রাশিয়ার ভিস্ত্রি ডে-তে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দিমিত্রি পেসকভজানিয়েছেন যে প্রধানমন্ত্রী মোদী যোগ দেবেন না।
তবুও ভারতের প্রতিনিধি হয়ে একজন কূটনীতিক উপস্থিত থাকবেন। রাশিয়া এর আগে প্রধানমন্ত্রীকে ঐতিহাসিক অনুষ্ঠানে যোগদানে জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিরা হআলীলা চালানোর পর ভারতের পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। প্রধানমন্ত্রী নিজে সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরে আসেন। দেশজুড়ে আওয়াজ উঠেছে জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার।
প্রধানমন্ত্রীও জানিয়েছেন সন্ত্রাসবাদের যোগ্য জবাব দেবে ভারত। প্রাথমিক পদক্ষেপ হিসাবে পাকিস্তানের ওপর ৫ দফা নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এবার বন্ধু দেশ রুশ সফরও বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদী।





