লোকসভায় প্রধানমন্ত্রীকে ‘না’ স্পিকারের  

0
53
ছবি সৌজন্যে : এক্স
বিরোধীদের হই হট্টগোলের কারণে নজিরবিহীনভাবে পরপর দু’দিন লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপরে বিতর্কে অংশই নিতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবারের পর বৃহস্পতিবারও লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপরে বলার সুযোগই পেলেন না প্রধানমন্ত্রী। 
বিরোধীদের হট্টগোলের মাঝেই স্পিকার প্রস্তাবটি উত্থাপন করেন। এই প্রস্তাবের উপর আলোচনার করা কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু হট্টগোলের মধ্যে ভোটিংয়ের কথা বলেন স্পিকার। সেই সময়ই ভোটও হয়। ফলে লোকসভায় প্রধানমন্ত্রীর আলোচনা ছাড়াই পাশ হয়ে গেল রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব। বৃহস্পতিবার বেলা এগারোটা পর্যন্ত সভার কাজ মুলতুবি ঘোষণা করা হয়।
দুপুর ১২টায় অধিবেশন শুরু হতেই স্পিকার ওম বিড়লা তালিকাভুক্ত কার্যবিবরণী গ্রহণ করেন। বিরোধী সদস্য যারা ওয়েলে নেমে হট্টগোল করছিল, তাদের তাদের আসনে ফিরে গিয়ে সংসদের কার্যক্রম চালিয়ে যেতে অনুরোধ করেন স্পিকার। বিরোধী সদস্যরা স্পিকারের আবেদনে কর্ণপাত করেনি। ফলে এদিন রাষ্ট্রপতির ভাষণের ওপরে কোনও কথা বলতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।