
কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকের আগেই আচমকা তিন সেনাবাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অজিত ডোভালের সঙ্গে নিজ বাসভবনে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৭ লোককল্যাণ মার্গের বাড়িতে বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান অনিল চৌহান। সূত্রে খবর, ওই বৈঠকেই পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পহেলগাঁওয়ের ভয়াবহ হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে গত বধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বিশেষ বৈঠক হয়েছিল।
প্রায় দু ঘন্টা বৈঠকের পর পাকিস্তানের প্রতি ৫ টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এক সপ্তাহের মাথায় ফের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক ডাকায় রাজধানীর অন্দরে জোর চর্চা শুরু হয়েছে বড় কিছু ঘটতে চলেছে।









