নামিবিয়ায় প্রধানমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনাও 

0
137
ছবি সৌজন্যে : এক্স
প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবারের জন্য নামিবিয়ার পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে নামতে তাঁকে স্বাগত জানিয়েছেন নামিবিয়ার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী সেলমা আসিপালা মুসাভি। এরপরই তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে নামিবিয়া সরকারের তরফে।
এদিকে, নামিবিয়ার পৌঁছে ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করে ড্রাম বাজিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাও আবার নামিবিয়ার ঐতিহ্যশালী ড্রাম। নরেন্দ্র মোদীর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তাঁকে ভালবাসা এবং শুভ কামনায় ভরিয়ে দেন অনুরাগীরা।
প্রসঙ্গত নামিবিয়ায় হাজির হয়ে সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে নামিবিয়া গঠনের যে রূপকার, তাঁকেও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।