
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রী শ্রী শ্রী ত্রিদণ্ডী চিন্না জিয়ার স্বামী, মাইহোম গ্রুপের চেয়ারম্যান ড. জুপল্লী রামেশ্বর রাও ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান রামুরাও। বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তাঁরা।
সমতা মূর্তি স্ফূর্তি কেন্দ্র বা স্ট্যাচু অব ইকুয়ালিটি-র তিন বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণে মোদী ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গিয়েছে। ৪৫ মিনিট ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে সে সাক্ষাৎ চলে।
স্ট্যাচু অব ইকুয়ালিটি-র গুরুত্ব, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক তাৎপর্য সম্পর্কে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন চিন্না জিয়ার স্বামী। জিয়ার ট্রাস্টের অধীনে যে নেত্র বিদ্যালয় চলে ও আয়ুর্বেদ-হোমিওপ্যাথি কলেজ চলে, তা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ট্রাস্টের পরিষেবার প্রশংসাও করেছেন তিনি।
