
দেশে প্রশ্ন করলে মুখে কলুপ আর বিদেশে প্রশ্ন করলে ব্যক্তিগত বিষয়, আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ শানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
এক্স হ্যান্ডেলে কংগ্রেস সাংসদের খোঁচা, আমেরিকায় আদানির দুর্নীতিতে পর্দা টেনেছেন নরেন্দ্র মোদী। তণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে লিখেছেন, শেষ পর্যন্ত আমেরিকায় গিয়ে সাংবাদিক বৈঠক করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী। যা গত ১১ বছরে তিনি করেননি। আদানি সংক্রান্ত প্রশ্ন শুনে নরেন্দ্র মোদীর যে প্রতিক্রিয়া তা পোস্ট করে সাকেতের দাবি, তিনি খুব রেগে গিয়েছেন এবং বিড়ম্বনায় পড়েছেন।
উল্লেখ্য, ওয়াশিংটনে আদানি নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর মুখে ব্যক্তিগত শব্দ শুনেই আসরে নেমে পড়েন বিরোধীরা।
