এমন ব্যবস্থা হবে দুর্নীতির আগে ১০০ বার ভাববে – মোদীর

0
279
EMON BYABOSTHA HOBE DURNITIR AAGE 100 BAR BHABBE MODI
EMON BYABOSTHA HOBE DURNITIR AAGE 100 BAR BHABBE MODI
যাঁরা খেয়েছে, সেটা বাইরে বার করবেন। এটাই মোদীর গ্যারান্টি। দুর্নীতি ইস্যুতে ফের একবার তৃণমূলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমন ব্যবস্থা করা হবে যে এদের আগামী প্রজন্মও দুর্নীতি করার আগে ১০০ বার ভাববে। বাংলার অশোকনগরের সভা থেকে তিনি দাবি করেছেন কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হয়নি। ১০ বছর আগে গ্যারান্টি দিয়েছিলেন না খাবো, না খেতে দেব। হুঁশিয়ারি দিয়ে বলেছেন যাঁরা দুর্নীতি করছে তাদেরকে সামনে এনে যাদের থেকে টাকা নেওয়া হয়েছে তাঁদেরকে ফেরত দেবেন। তিনি আরও বলেছেন তৃণমূলের নেতাদের বাড়ি থেকে যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে তার পাই টু পাই হিসেব হবে। যাদের টাকা লুঠ করা হয়েছে তাদের কিভাবে ফেরত দেওয়া যায় তার জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদী দাবি করেছেন উদ্ধার হওয়া লুঠের ১৭ হাজার কোটি টাকা ইতিমধ্যেই জনগণকে ফেরানো হয়েছে। এবার বাংলায় টাকা ফেরানোর পালা।