দু’দিন পর ধ্যান ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী   

0
261
SURJO PRONAM KORE SHESDINER DHYANJOGE MODI
SURJO PRONAM KORE SHESDINER DHYANJOGE MODI
দু’দিন পর কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যান ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাদা পোশাকে বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে বেরিয়ে এসেছেন প্রধানমন্ত্রী।
এর আগে কন্যাকুমারীতে প্রধানমন্ত্রীর আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি প্রকাশ করেছে বিজেপি। সেখানে দেখা গিয়েছে, মোদীর পরনে গেরুয়া ধুতি-কুর্তা। গলায় গাঢ় গেরুয়া উত্তরীয়। হাতে জপমালা নিয়ে বিবেকানন্দ রক মেমোরিয়ালে পায়চারি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তার পর সূর্যোদয়ের সময় সূর্যকে অর্ঘ্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখনও তিনি বেদীর সামনে বসে প্রাণায়াম করছেন। কখনও জপ করছেন। কখনও আবার হাঁটছেন মেমোরিয়াল চত্বরে। বিবেকানন্দের বিগ্রহের পায়ে ফুল সাজাতেও দেখা গিয়েছে তাঁকে। তার পর বিগ্রহের চার পাশে ঘুরে আবার বসেছেন ধ্যানে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দু’দিন মৌনব্রত ছিল মোদীর। শুধুই তরল জাতীয় খাবার খেয়েছেন।