ঘানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উষ্ণ অভ্যর্থনা

0
165
ছবি সৌজন্যে : এক্স
পাঁচ দেশের সফরের সূচনায় প্রথমে পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে নামার পর প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করে বরণ করে নিয়েছেন ঘানার রাষ্ট্রপতি জন দ্রামানি মাহামা।
পাশাপাশি প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার ও ২১ টি তোপধ্বনির সহযোগে উষ্ণ অভর্থ্যনাও জানানো হয়েছে। ঘানার রাষ্ট্রপতি জন দ্রামানি মাহামা আমন্ত্রণে আগামী ২ থেকে ৩ জুলাই সে দেশেই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফর ঘানা ও ভারতের সম্পর্ককে আরও উন্নীত করবে বলে আশাবাদী দু’দেশই।
এরপর প্রধানমন্ত্রী  যথাক্রমে যাবেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়ায়। ৬ ও ৭ জুলাই ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ব্রিকস সম্মেলনেও যোগ দেবেন তিনি।