ব্রিটেন-মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

0
162
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ব্রিটেন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার উদ্দেশে তাঁর এই সফর।
লন্ডনে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সেদেশ সফর করছেন। সফরকালে তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। এছাড়াও, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। দোরাইস্বামী বলেছেন, প্রধানমন্ত্রী দুটি দেশের সম্পর্কে আরো উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী, ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করবেন। বৃহস্পতিবার তাঁদের বৈঠকে স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রধানমন্ত্রীর এটি চতুর্থ ব্রিটেন সফর। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী, মালদ্বীপের রাষ্ট্রপতি ডঃ মহম্মদ মুইজ্জুর আমন্ত্রণে ২৫ ও ২৬ তারিখ মালদ্বীপ সফর করবেন।
তিনি মালদ্বীপের স্বাধীনতার ৬০-তম বার্ষিকী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সফরকালে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন তিনি।