গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home National আমেরিকায় রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

    আমেরিকায় রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

    0
    94
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকায় ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পরিবর্তে নিউ ইয়র্কে ভারতের প্রতিনিধি হিসাবে যাবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে তিনিই প্রধানমন্ত্রী মোদীর হয়ে ভাষণ দেবেন। রাষ্ট্রপুঞ্জের ওই সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও যোগ দেওয়ার কথা।
    আমেরিকার তরফে বক্তা হিসাবে রাষ্ট্রপুঞ্জের তালিকায় তাঁর নাম রয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর ব্রাজিলের ভাষণের মাধ্যমে রাষ্ট্রপুঞ্জের সম্মেলন শুরু হবে। তার পরে আমেরিকার প্রতিনিধি ভাষণ দেবেন। তালিকা অনুযায়ী ভারতের ভাষণের সময় ২৭ সেপ্টেম্বর সকালে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইজরায়েল-হামাস সংঘাত এবং পশ্চিম এশিয়ার সঙ্কট নিয়ে এই সম্মেলনে আলোচনা হতে পারে। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে সম্প্রতি ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। দুই দেশের বাণিজ্য তাতে ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী কিছু দিন আগে চিনে গিয়েছিলেন এসসিও সম্মেলনে যোগ দিতে।
    সেখানে তাঁর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের পৃথক বৈঠক হয়েছে। চিন এবং রাশিয়ার সঙ্গে ভারতের এই ঘনিষ্ঠতা ভাল চোখে দেখেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তা ছাড়া, পহেলগাঁওয়ে জঙ্গিহামলা এবং তৎপরবর্তী পাকিস্তানের সঙ্গে সেনা সংঘাত নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নয়াদিল্লির মতানৈক্য রয়েছে।