বেইজিংয়ে কানাডার প্রধানমন্ত্রী

0
111
ছবি সৌজন্যে : এক্স

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার লক্ষ্যে চীনের রাজধানী বেজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করছেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং চীনের রাষ্ট্রপতি শি চিনপিং বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘ প্রায় এক দশক ধরে অটোয়া ও বেজিংয়ের মধ্যে টানাপড়েনপূর্ণ সম্পর্কের পর কার্নির এই সফর অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য দু’ দেশ বছরের পর বছর ধরে চলা কূটনৈতিক বিরোধে জড়িয়ে পড়ার আগে শেষবার ২০১৭ সালে জাস্টিন ট্রুডো চীন সফর করেছিলেন।কানাডা ও চীনের কর্মকর্তারা সফরটিকে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন। ২০১৮ সালে আমেরিকার অনুরোধে ভ্যাংকুভারে হুয়াওয়ের এক শীর্ষ কর্তাকে গ্রেপ্তারের ঘটনার পর দুই দেশের সম্পর্ক চরম অবনতির মুখে পড়ে। প্রধানমন্ত্রী কার্নি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন।

এরপর তিনি কাতারের আমিরের সঙ্গে আলোচনার জন্য দোহায় যাবেন।এদিকে,চীন সফরকে কানাডার জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠন এবং নতুন অর্থনৈতিক সুযোগ অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আমেরিকার ওপর ,যারা কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার নির্ভরতা কমানোর কৌশলের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।