‘অপারেশন সিঁদুরের’ পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী

0
100
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
সোমবার কানাডার কানানিস্কস শহরে জি৭ বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কানাডা যাওয়ার আগে অপারেশন সিঁদুর-এর পর প্রথমবারের জন্য রবিবার তিনি যাবেন ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে। শনিবার বিদেশ মন্ত্রকের তরফে প্রধানমন্ত্রীর বিদেশসফরের সূচি প্রকাশ করা হয়েছে।
যেখানে দেখা যাচ্ছে শনিবার পর্যন্ত কানাডায় থাকবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সরকারি সফরে মধ্য এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় যাবেন তিনি। গত ৬ জুন প্রধানমন্ত্রীকে ফোন করে এই সামিটে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। বিশ্বের সাত উন্নত অর্থনীতির দেশের অক্ষ হল জি৭।
তবে রীতি অনুযায়ী, আয়োজক দেশ জি৭ জোটের বাইরে থাকা কোনও দেশকেও বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানায়। ২০২০ সাল বাদ দিয়ে গত পাঁচ বছর ধরে জি৭ সম্মেলনে আমন্ত্রিত সদস্য হিসাবে উপস্থিত থেকেছে ভারত।