গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ভারত-পাক যুদ্ধে শহিদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর 

    ভারত-পাক যুদ্ধে শহিদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর 

    0
    115
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিজয় দিবসে ভারত-পাক যুদ্ধে শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান।
    এক্স হ্যান্ডেলে ১৬ ডিসেম্বরের নায়কদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী লেখেন বিজয় দিবস। সেদিনের যোদ্ধাদের নিষ্ঠা ও বীরত্ব আজও আমাদের স্মৃতিতে উজ্জ্বল। তাঁদের উৎসর্গ ও আত্মত্যাগ সকল দেশবাসীর কছে গৌরবের। তাঁদের দুর্দমনীয় ইচ্ছাশক্তি আজীবন দেশবাসীর হৃদয়ে থাকবে। ভারত তাঁদের সাহসকে স্যালুট জানায়।
    পাশাপাশি সেনার ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস উদযাপিত হচ্ছে। ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধে জয়ের স্মরণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।