
রামনবমী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, প্রভু শ্রী রামের আশীর্বাদ সর্বদা দেশবাসীর উপর থাকুক এবং সকল প্রচেষ্টায় পথ দেখাক। এ দিন রামেশ্বরমের সংযোগকারী দেশের প্রথম ভার্টিকাল লিফট সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেই কথাও সোশ্যাল মিডিয়ার পোস্টে জানিয়েছেন তিনি।
এদিকে, পবিত্র রাম নবমী উৎসবে সকল দেশবাসীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স পোস্টে তিনি লিখেছেন, এই উৎসব ধর্ম, ন্যায়বিচার এবং কর্তব্যের বার্তা দেয়। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রাম মানবজাতির কাছে ত্যাগ, অঙ্গীকার, সম্প্রীতি এবং সাহসিকতার উচ্চ আদর্শ উপস্থাপন করেছেন। তাঁর সুশাসনের ধারণা অর্থাৎ রাম রাজ্যকে আদর্শ হিসেবে বিবেচনা করা হয়।
সকল রামাভক্তদের রামনবমীর পর্বের শুভেচ্ছা। এক্স পোস্টে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইভাবে দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক্স পোস্টে তিনি লিখেছেন, শ্রীরামনবমীকে পাবন পর্ব সকলকে আন্তরিক শুভেচ্ছা। ঈশ্বর শ্রীরামের আদর্শ জীবন আমাদের কর্তব্য, ধৈর্য্য এবং ধর্মের পথ চলার প্রেরণা দেয়।





