
রামনবমী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রভু শ্রী রামের আশীর্বাদ সর্বদা দেশবাসীর উপর থাকুক এবং সকল প্রচেষ্টায় পথ দেখাক।
এদিকে, পবিত্র রাম নবমী উৎসবে সকল দেশবাসীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স পোস্টে তিনি লিখেছেন, এই উৎসব ন্যায়, কর্তব্য এবং সৎ আচরণের পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের জীবন ত্যাগ, সম্প্রীতি এবং আদর্শ জীবন মূল্যবোধের এক অমূল্য বার্তা দেয়।
আদর্শকে গ্রহণ করে এবং রামরাজ্যের স্বপ্নকে সামনে রেখে একটি সমৃদ্ধ, ন্যায়পরায়ণ ও উন্নত ভারত গড়ার জন্য একযোগে কাজ করুক সবাই।অন্যদিকে, দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক্স পোস্টে তিনি লিখেছেন, শ্রীরামনবমীকে পাবন পর্ব সকলকে আন্তরিক শুভেচ্ছা। ঈশ্বর শ্রীরামের আদর্শ জীবন আমাদের কর্তব্য, ধৈর্য্য এবং ধর্মের পথ চলার প্রেরণা দেয়।








