৭৫ এ পা, জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন প্রধানমন্ত্রী

0
68
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
৭৫ বছরে পা দিয়ে শুভেচ্ছা বন্যায় ভেসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই নয়, গোটা বিশ্ব থেকে অভিনন্দন জানানো হয়েছে নরেন্দ্র মোদীকে।
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা ও শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ত্যাগ ও নিষ্ঠার প্রতীক, লক্ষ লক্ষ দেশবাসীর অনুপ্রেরণা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ৭৫ তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, কিছু অভিজ্ঞতা ইতিহাসের গতিপথ নির্ধারণ করে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা ছিল তেমনই। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা রইল। শুধু ভারত নয় বিশ্বনেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি।