
সারা দেশে যথাযোগ্য মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৮১ ৩ম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রথমে কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন করে রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেছেন।
পরবর্তী সময় গান্ধীঘাটের শহীদ বেদীতেও পুষ্পার্ঘ অর্পণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেত্রী ও রাজীবের মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, প্রিয়াঙ্কার স্বামী রবার্ট, কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল প্রমুখ দিল্লির বীরভূমিতে রাজীব গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। এছাড়াও কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডাও রাজীব গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। দেশে প্রযুক্তি এবং বিজ্ঞানের প্রবেশ তাঁর হাত ধরে হয়েছিল। এদিকে, এক্সে আবেগঘন পোস্ট করেছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, একটি ভারত – যেখানে প্রত্যেক নাগরিকের সম্মান মিলবে, যেখানে সদ্ভাবনা হোক, লোকতন্ত্র ও সংবিধান থেকে দেশ মজবুত হোক।
পাপা, আপনার দেখুন এই স্বপ্ন পূরণ করা তাঁর জীবনের লক্ষ্য ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে এক্সে-এ প্রধানমন্ত্রী লিখেছেন, জন্মবার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন।
