‘আত্মনির্ভরতায়’ জোর প্রধানমন্ত্রীর 

0
110
ছবি সৌজন্যে : এক্স
ভারতের আসল শত্রু হচ্ছে অন্য দেশে নির্ভরতা। তাই মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দেওয়ার পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর মন্তব্য, বিশ্বে ভারতের কোনও বড় শত্রু নেই। ভারতের একমাত্র আসল শত্রু হল অন্যান্য দেশের উপর নির্ভরতা। ভারতের এই শত্রু, নির্ভরতার শত্রুকে পরাজিত করতে হবে। প্রধানমন্ত্রীর কথা, বিদেশী নির্ভরতা যত বেশি হবে, জাতির ব্যর্থতা তত বেশি হবে। বিশ্বব্যাপী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য, বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশকে আত্মনির্ভর হতে হবে। মোদী বলেছেন, ভারত তার উন্নয়নের জন্য অন্যের উপর নির্ভর করতে পারে না বা ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলতে পারে না। তিনি আরও বলেছেন, একশো দুঃখের একটাই ওষুধ আছে, আর তা হল আত্মনির্ভর ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে দেশের জাহাজ নির্মাণ খাতের অব্যবস্থাপনার জন্য অভিযুক্ত করে দাবি করেছেন, দেশীয় জাহাজ নির্মাণের চেয়ে বিদেশী জাহাজের উপর জোর দেওয়ার ফলে ভারতের জাহাজ নির্মাণ ভেঙে পড়েছিল।
ভারতে জাহাজ নির্মাণের উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে, তারা বিদেশী জাহাজগুলিকে ভাড়া প্রদানকে অগ্রাধিকার দিয়েছিল। এদিকে, এর আগে গুজরাটে রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে দেখার জন্য রাস্তার দু’পাশে ভিড় উপচে পড়ে ছিল উৎসাহী মানুষজনের।