গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International জাপানের পার্লামেন্ট ভাঙলেন প্রধানমন্ত্রী তাকাইচি

    জাপানের পার্লামেন্ট ভাঙলেন প্রধানমন্ত্রী তাকাইচি

    0
    85
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি শুক্রবার দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারি জাপানে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
    ব্যক্তিগত জনপ্রিয়তাকে পুঁজি করে ক্ষমতাসীন দলকে বড় জয়ের পথে নিয়ে যেতে তিনি আগাম নির্বাচন দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি গত সোমবারই এই নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন। ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এবং প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করতে জনগণের সরাসরি সমর্থন পেতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
    শুক্রবার পার্লামেন্টের স্পিকার আনুষ্ঠানিকভাবে নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। নিয়ম অনুযায়ী, এ সময় আইনপ্রণেতারা ঐতিহ্যবাহী আনন্দধ্বনি বানজাই উচ্চারণ করেন।