ব্রাজিলে ব্রিকস সম্মেলন সহ ৫ দেশ সফর প্রধানমন্ত্রীর

0
122
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ব্রাজিলে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দিতে আগামী ২ জুলাই রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিরবেন ১ জুলাই। আট দিনে মোট পাঁচটি দেশে তিনি সফর করবেন। এছাড়া তাঁর সফর তালিকায় থাকছে আফ্রিকার ঘানা এবং নামিবিয়া। তবে ব্রাজিলে যাওয়ার পথে আর ৩ দেশ এবং ফেরার পথে একটি দেশ ঘুরে আসবেন প্রধানমন্ত্রী।
বিদেশ মন্ত্রকের বিবৃতি দিয়ে তাঁর সফরসূচি প্রকাশ করা হয়েছে। প্রথমে তিনি যাবেন পশ্চিম আফ্রিকার ঘানায়। ভারতের কোনও প্রধানমন্ত্রী গত তিন দশকে ঘানা সফর করেননি। ঘানা থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ ও টোবাগোতে যাবেন প্রধানমন্ত্রী মোদী। ১৯৯৯ সালের পর ত্রিনিদাদ ও টোবাগোতে এটাই ভারতের কোনও প্রধানমন্ত্রীর প্রথম সফর।
৪ এবং ৫ জুলাই তিনি থাকবেন আর্জেন্টিনায়। ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত ব্রাজিলে ১৭ তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন তিনি। ফিরতি পথে দক্ষিণ আফ্রিকার নামিবিয়ায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানেও এটাই তাঁর প্রথম সফর। ওই দেশ থেকে আফ্রিকান চিতা ভারতে এসেছিল।