
আজ বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বঙ্গ সফরের আগেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের শাসন ব্যবস্থা নিয়ে সরব তিনি।
তিনি লিখেছেন, প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনও না কোনও নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তাঁরা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার। শনিবার দুপুর পৌনে ১টা নাগাদ মালদহ টাউন স্টেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রীর। সেখানে প্রথমে তিনি হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন। এরপর সাহাপুর মালদহ বাইপাস সংলগ্ন মাঠে সভা রয়েছে মোদীর।
সেখানে প্রথমে সরকারি কর্মসূচিতে ৩২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। তারপর রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
