গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National ব্রিটেন, মলদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী: বিদেশ সচিব

    ব্রিটেন, মলদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী: বিদেশ সচিব

    0
    113
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্ট্যামারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩-২৪ জুলাই ব্রিটেন সফরে যাচ্ছেন। অন্যদিকে মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জর আমন্ত্রণে আগামী ২৫-২৬ জুলাই পর্যন্ত মলদ্বীপ সফরে যাবেন প্রধানমন্ত্রী।
    তাঁর দুই দেশ সফর নিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী মোদী। ভারত এবং ব্রিটেন উভয় দেশের ব্যবসায়ী নেতৃত্বের সঙ্গেও মত বিনিময়ের পরিকল্পনা রয়েছে।
    দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী চতুর্থ ব্রিটেন সফর হবে। অন্যদিকে মলদ্বীপের ৬০ তম স্বাধীনতা দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহম্মদ  মুইজ্জ  রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার পর এটাই দ্বীপরাষ্ট্রে প্রথম সফর হতে চলেছে প্রধানমন্ত্রীর।