
দু’দিনের ভুটান সফর শেষ করে বুধবার দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে তড়িঘড়ি লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার দুপুরে তিনি দিল্লির লোক নায়ক হাসপাতালে যান। সেখানে তিনি একে একে আহতদের সঙ্গে দেখা করছেন। তাদের সঙ্গে কথা বলে, দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে। দিল্লি বিস্ফোরণে আহত প্রায় ১০০ জনের কম বেশি ভর্তি রয়েছেন লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে।এরপরই নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার দিল্লিতে লালকেল্লার কাছে যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিষয় নিয়েই আলোচনা হবে এই বৈঠকে।
