মুদ্রাস্ফীতির ওপরে কোনও নিয়ন্ত্রণ নেই ঃ কংগ্রেস

0
165
MUDRASFITIR OPORE KONO NIYANTRAN NEI CONGRESS
MUDRASFITIR OPORE KONO NIYANTRAN NEI CONGRESS
গত ১০ বছরে মুদ্রাস্ফীতির ওপরে কোনও নিয়ন্ত্রণ নেই। সমাজে অর্থনৈতিক বৈষম্যও বৃদ্ধি পেয়েছে।
সাংবাদিক সম্মেলন করে বিজেপি সরকারকে ফের একবার নিশানা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কংগ্রেসের ইস্তেহার নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যকে নিয়ে সোচ্চার হয়েছে কংগ্রেস নেতা। তিনি বলেছেন, কংগ্রেসের ইস্তেহার তথা ন্যায়পত্রে ৫টি ন্যাযে কথা বলা হয়েছে। ৫টি ন্যায়ের পাশাপাশি ২৫ গ্যারান্টিও দিচ্ছে কংগ্রেস। সত্যমেব জয়তে তে বিশ্বাস করে কংগ্রেস। অন্যদিকে অসত্যমেব জয়তে বিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসকে বদনাম করে নির্বাচনে লড়াই করতে চাইছে বিজেপি।