প্রধানমন্ত্রীর ‘কুরুচিকর’ ছবি! শ্রীলেখাকে গ্রেফতারের দাবি

0
22
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
ছাত্রছাত্রীদের প্রতিবাদে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর ছবি ব্যবহার করার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে একাধিক থানায়। আনন্দপুর থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ।
এ ছাড়া বিধাননগর সাইবার ক্রাইম-সহ একাধিক জেলার বিভিন্ন থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে খবর। ২৪ জুলাই কলকাতার রাস্তায় নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে একজোট হয়েছিলেন মানুষ।
সেই প্রতিবাদে শামিল হন শ্রীলেখাও। তখন তিনি হাতে একটি পোস্টার নিয়ে ছবি তোলেন। সেই পোস্টারে প্রধানমন্ত্রীর একটি কুরুচিকর ছবি প্রদর্শন করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশ অভিযোগপত্র জমা নিয়েছে। তবে এখনও এফআইআর দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক অনুসন্ধান করার পর ঠিক হবে, এফআইআর করা হবে কি না। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন অভিনেত্রী নিজেও। তাঁর বক্তব্য, তিনি একটি বিশেষ পোস্টার ধরে দাঁড়িয়ে ছিলেন, এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে। তিনি হয়তো বিজেপি বিরোধী। কিন্তু তাঁকে দেশদ্রোহী আখ্যা দিলে তা খুবই হাস্যকর।