প্রধানমন্ত্রীর সৌদি সফর খুব গুরুত্বপূর্ণ: বিদেশমন্ত্রক

0
95
ছবি সৌজন্যে : এক্স
ইজরায়েল, প্যালেস্টাইনের মধ্যে চলা যুদ্ধ, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে সৌদি আরব গুরুত্বপর্ণ ভূমিকা পালন করছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌদি আরব সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে দাবি করেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।
দ্বিপাক্ষিক বাণিজ্য, হুথিদের আক্রমণ থেকে পণ্যবাহী জাহাজগুলিকে রক্ষা বিষয়গুলি নিয়েও দুই দেশ কাজ করছে বলে দাবি করেন বিক্রম মিশ্রি। উল্লেখ্য, দু’দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদির প্রধানমন্ত্রী তথা সে দেশের যুবরাজ মহম্মদ বিন সলমনের আমন্ত্রণে আগামী ২২-২৩ এপ্রিল সেখানে যাচ্ছেন তিনি। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে এই নিয়ে তৃতীয় বার সৌদিতে যাচ্ছেন মোদী। এর আগে ২০১৬ সালে এবং ২০১৯ সালে সে দেশে গিয়েছিলেন তিনি।
ঘটনাচক্রে কয়েক দিন আগেই মক্কায় ভারতীয়দের হজযাত্রা নিয়ে জটিলতা কেটেছে। হজযাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করতে সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সৌদি প্রশাসন। গত সপ্তাহেই তারা সিদ্ধান্ত নিয়েছে আরও ১০ হাজার ভারতীয় যেতে পারবেন হজযাত্রীয়।