গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National পিছিয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর

    পিছিয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর

    0
    105
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    চলতি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফর পিছিয়ে গিয়েছে। সূত্রের খবর, ২০ অগাস্ট নয়, নির্ধারিত দিন থেকে দু’দিন পর আসতে পারেন মোদী। তবে বিজেপি সূত্রে এখনও তাঁর সফরসূচি নিশ্চিত করা হয়নি। একদিকে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটের উদ্বোধন করবেন।
    দমদম সেন্ট্রাল জেলের মাঠে একটি জনসভাও করবেন। প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর এমনই। পরিবর্তিত সূচি অনুযায়ী, তিনি ২২ তারিখ আসবেন। যদিও তা সূত্রের খবর। প্রধানমন্ত্রীর সফরের দিনবদল নিয়ে এখনও রাজ্য বিজেপি সূত্র কিছু নিশ্চিত করেনি।
    তবে রাজনৈতিক মহলের একাংশের মত, ২১ আগস্ট পর্যন্ত সংসদে অধিবেশন চলবে। তাতে ব্যস্ত থাকতে পারেন তিনি। তাই তা শেষের পরই পশ্চিমবঙ্গে আসতে চান প্রধানমন্ত্রী। ওইদিনই তিনি জোড়া কর্মসূচিতে যোগ দেবেন।