
ব্রিটেনের রাজপরিবারের সঙ্গে পুনর্মিলন চান রাজকুমার হ্যারি। তবে ব্রিটেনের আদালতে তাঁর নিরাপত্তা সংক্রান্ত মামলায় হ্যারির আবেদন খারিজ হয়ে গিয়েছে।
ক্যালিফোর্নিয়া থেকে আবেগপ্রবণ হয়ে তিনি জানিয়েছেন, আর নিরাপত্তা নিয়ে আইনি লড়াই লড়তে চান না। বরং রাজপরিবারের সঙ্গে পুনর্মিলিত হতে চান। ফিরতে চান ব্রিটেনে। তাঁর দাবি, জীবন খুব দামি, ঝগড়াঝাঁটি করে সময় নষ্ট করা উচিত নয়। তাঁর বাবা অর্থাৎ ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লসকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাজকুমার হ্যারি।
তিনি বলেছেন, বাবা আর কতদিন আছেন, তা তিনি জানেন না। স্ত্রীকে নিয়ে নিজের জন্মস্থানে ফিরতে পারবেন না, সন্তানকে নিজের জন্মস্থান দেখাতে পারবেন না বলে আক্ষেপ করেছেন ব্রিটেনের রাজকুমার।
