
গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে হোয়াইটওয়াশ হওয়ার পর সরাসরি ভারতীয় বোর্ডের দিকে আঙুল তুলেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর।
তাঁর মতে, টেস্ট ক্রিকেটকে সঠিক ভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে না। টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য সময় চেয়েছেন তিনি। পাশাপাশি, সকলকে অংশ নিয়ে টেস্ট ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন।
এদিকে, গৌতম গম্ভীর বলেছেন, তবে ভারতের প্রধান কোচ-র পদ তিনি নিজে সরবেন না, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিসিআই। পাশাপাশি নিজের অতীত কীর্তির কথাও মনে করিয়ে দিয়েছেন।তাঁর মন্তব্য, ভারতীয় ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি নন। মনে রাখবেন, তিনি সেই একই লোক যে ইংল্যান্ডে ভাল ফল করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছে।





