
আসল ঘটনা থেকে মোড় ঘোরাতে সেফ করিডর বলছে বিরোধীরা। নিউটাউনে বিহারে গুলিকাণ্ডে ৫ জন ধরা পড়তেই সুর চড়িয়েছে বিজেপি। বাদ যায়নি কংগ্রেস, সিপিএমও।
তারই পাল্টা দিতে গিয়ে শশী পাঁজা বলেছেন আগে বামেরা বলত এখন বিজেপি বলছে। বিহারে মল ঘটনা থেকে মোড় ঘোরাতে পশ্চিমবঙ্গের নামকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা অনেক ভাল এরাজ্যে। ওড়িশা থেকে উত্তরপ্রদেশ ছাত্রীরা জ্বলছে। বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের নিরাপত্তা, সম্মান কিছুই নেই। বাইট শশী পশ্চিমবঙ্গ অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। আক্রমণ করেছেন অধীর চৌধুরি। তৃণমূলের সঙ্গে কোনও না কোনওভাবে দুষ্কৃতীদের যোগ রয়েছে বলেই এরাজ্যে সেল্টার নিতে পারছে।
দুষ্কৃতীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। যা অবস্থা তাতে গ্যাংস্টার থেকে জঙ্গি সবার সেফ হেভেন হয়ে উঠছে। এক উত্তর রাজ্য সরকারকে দিতে হবে।
