তেহট্ট সংশোধনাগারে বন্দির অস্বাভাবিক মৃত্যু

0
136
ছবি সৌজন্যে : নিজস্ব
নদিয়ার তেহট্ট সংশোধনাগারে বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মেহের দফাদার।
পরিবারের অভিযোগ, অতিরিক্ত মারধরের কারণেই মৃত্যু হয়েছে মেহেরের। মুখে ও শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন থাকার অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালে পারিবারিক অশান্তির অভিযোগে গত সপ্তাহে তাকে গ্রেফতার করে পুলিশ।
তারপর থেকেই তেহট্ট মহকুমা সংশোধনাগারে ছিল। বৃহস্পতিবার সকালে ফোন করে তাদের মৃত্যুর কথা জানায় পুলিশ।