
বিচারাধীন বন্দির মৃত্যুতে খুনের অভিযোগে বিক্ষোভে উত্তাল দমদম সেন্ট্রাল জেল। পরিবারের অভিযোগ বছর ২০-র রাজু দত্তকে খুনের মিথ্যে মামলায় গ্রেফতার করে পুলিশ।
জেলে আনার সময় অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা না করিয়ে ফেলে রাখা হয় বলে অভিযোগ। বিষ খাইয়ে রাজুকে মেরে ফেলা হয়েছে বলে দমদম সেন্ট্রাল জেলের বাইরে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। জানা গিয়েছে বাগুইআটির অর্জুনপুরে একটি খুনের মামলায় রাজু দত্ত সহ ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ভোরে জেল কর্তৃপক্ষ রাজু-র মৃত্যুর খবর পরিবারকে জানায়।
