
নিউ ইয়র্কের আদালতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেকে যুদ্ধবন্দি হিসেবে পরিচয় দিয়েছেন। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
তাঁকে বলতে শোনা গিয়েছে ,আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, একজন যুদ্ধবন্দি। তাঁর এহেন মন্তব্যকে কৌশলী বলে মনে করা হচ্ছে। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার, মাদত-সন্ত্রাস, ষড়যন্ত্রের মতো অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। কিন্তু তিনি চাইছেন বিষয়টাকে অন্যভাবে প্রতিষ্ঠিত করতে। নিজেকে যুদ্ধবন্দি ঘোষণা করে তাঁর গ্রেপ্তারিকে তিনি প্রতিষ্ঠা করছেন মার্কিন সেনার হাতে অপহরণ হিসেবে। ওয়াকিবহাল মনে করছে নিজেকে যুদ্ধবন্দি হিসেবে আখ্যায়িত করে মাদুরো তাঁর মিত্র ও প্রতিপক্ষ উভয়কেই এই বার্তা দিচ্ছেন যে, তাঁর গ্রেপ্তারকে ন্যায়বিচারের পরিবর্তে যুদ্ধের ফলাফল হিসেবে দেখা উচিত।
এই দাবি মার্কিন আদালতে ধোপে না টিকলেও হলেও, তা বিদেশে কূটনৈতিক প্রতিক্রিয়া এবং আইনি চ্যালেঞ্জের জন্ম দিতেই পারে। তাই সেচেষ্টা করে যাচ্ছেন মাদুরো। এর আগে মাত্র দু’ঘণ্টার অভিযানে শোয়ার ঘর থেকে সস্ত্রীক তুলে নিয়ে গিয়ে তাঁকে বন্দি করেছিল আমেরিকা। রাখা হয়েছে নিউ ইয়র্কের কুখ্যাত ব্রুকলিন জেলে।








