রণবীরের হিট গান,তৈরি হয়েছিল সালমানের জন্য 

0
212
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল-এর সবচেয়ে জনপ্রিয় একটি গান,চান্না মেরেয়া। অরিজিৎ সিং-এর কণ্ঠে হৃদয়ছোঁয়া এই গানটি আজও বিরহের সঙ্গী হয়ে রয়ে গেছে বহু দর্শক-শ্রোতার কাছে।

তবে এই গান নিয়ে সম্প্রতি উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য।সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের সংগীত পরিচালক প্রীতম জানিয়েছেন, চান্না মেরেয়া আদতে তৈরি হয়েছিল সালমান খান অভিনীত,বাজরাঙ্গি ভাইজান সিনেমার জন্য। প্রীতম বলেছেন,তিনি প্রথমে গানটির সুর শোনান সলমনকে, তবে গল্পের আবহে তা মানিয়ে যাচ্ছিল না।তাই শেষ পর্যন্ত সেটি আলাদা করে রেখে দেন।প্রীতম আরও জানিয়েছেন, পরবর্তীতে যখন করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার জন্য গান তৈরি হচ্ছিল, তখনই পুরনো সেই সুর মনে পড়ে যায় তার। করণ জোহর গানটি শুনেই পছন্দ করে নেন এবং একটি আবেগঘন দৃশ্যে গানটি ব্যবহার করার সিদ্ধান্ত নেন।রণবীর কাপুর ও আনুশকা শর্মার চরিত্রগুলির বিচ্ছেদের মুহূর্তে বাজে এই গান যা অরিজিৎ সিং-এর কণ্ঠে পেয়েছে অনন্য গভীরতা।মুক্তির পরপরই চান্না মেরেয়া শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়।তবে এখানেই শেষ নয়, এই গান নিয়ে রয়েছে আরেকটি অজানা অধ্যায়। শিল্পী শাহিদ মাল্য সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রথমে এই গানটি তিনিই রেকর্ড করেছিলেন।

দীর্ঘ দু’ বছর ধরে গানের জন্য প্রস্তুতি ও রেকর্ডিং-এর পর প্রকাশের মাত্র এক সপ্তাহ আগে তিনি জানতে পারেন,গানটি গাইছেন অরিজিৎ সিং।প্রীতম নিজেই ফোন করে দুঃখপ্রকাশ করেছিলেন শাহিদের কাছে।