সোশ্যাল মিডিয়া নিয়ে বিরক্ত প্রীতি

0
182
ছবি সৌজন্যে : এক্স

সোশ্যাল মিডিয়ার সুবাদে বর্তমানে অবাধ বাকস্বাধীনতা উপভোগ করছেন নেটিজেনরা। কখনও লাগামছাড়া, বেফাঁস কথা, আবার কখনও বা কুৎসিত মন্তব্য করে বসেন এ মাধ্যমে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদেরও নিস্তার নেই সেসব থেকে।নেটিজেনদের এই অবাধ বাকলীলা দেখে বেজায় বিরক্ত প্রীতি জিনতা।নেটিজেনদের সবক শেখানোর জন্য তিনিও ব্রহ্মাস্ত্র হিসেবে বেছে নিয়েছেন সেই সোশ্যাল মিডিয়াকেই।

নেটিজেনদের কথাবার্তায় ক্ষুব্ধ হয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেত্রী। প্রীতি জিনতা লিখেছেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কী হয়েছে? সবাই এত নিন্দুক হয়ে উঠেছেন কেন? কেউ যদি একটি এআই বটের সঙ্গে প্রথম চ্যাট সম্পর্কে কথা বলে, তখন মানুষ ধরে নেয় যে এটি অর্থের বিনিময়ে প্রচার। কেউ যদি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তাহলে সে ভক্ত হয়ে যায়।আর কেউ নিজেকে গর্বিত ভারতবাসী কিংবা গর্বিত হিন্দু বলে জাহির করলে তাকে আবার অন্ধ ভক্ত বলা হয়। মানুষ যে যেমন, তাকে তেমনভাবে নিতে অভ্যস্ত নই আমরা। আমাদের এবার একটু মাথা ঠান্ডা রেখে সবার সঙ্গে ভালোভাবে কথা বলার সময় এসেছে।

এরপরই অভিনেত্রীর আরো সংযোজন, এবার দয়া করে কেউ তাঁকে জিজ্ঞেস করবেন না যে, তিনি কেন জেনকে বিয়ে করলেন? প্রীতি জিনতা,জেনকে বিয়ে করেছেন কারণ তিনি তাঁকে ভালোবাসেন।বলা হচ্ছে,বিদেশী প্রেমিকের সঙ্গে ঘর বাঁধা নিয়েই সম্ভবত সম্প্রতি অভিনেত্রীকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। তার পোস্টে অন্তত তেমন ইঙ্গিতই পাওয়া যায়।