মেটা এআই- মিউজ ইমেজ

0
14
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

ওপেনএআই ও গুগল মতো প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিতে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের জন্য প্রথমবারের মতো উন্নত এআই ইমেজ জেনারেশন টুল চালু করেছে মেটা।এ টুলের মাধ্যমে ইউজাররা এখন মেটা এআই চ্যাটবট ব্যবহার করে সাধারণ লিখিত নির্দেশ বা প্রম্পট বা স্কেচের সাহায্যে সহজেই যে কোনো ছবি তৈরি ও এডিট করতে পারবেন।মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস-এর তৈরি এ জেনারেটিভ এআই ফিচারটির নাম ,মিউজ ইমেজ, যা মেটার নিজস্ব চ্যাটবট মেটা এআই-য়ের সঙ্গে যোগ হচ্ছে।

এদিকে, বিশ্বজুড়ে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ প্রতিটি অ্যাপেরেই তিনশ কোটিরও বেশি ইউজার রয়েছে। তবে এ চমৎকার ফিচারটি প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু দেশের ইউজাররাই উপভোগ করতে পারবেন।এক ব্লগ পোস্টে মেটা বলেছে, মিউজ ইমেজ আপনার কল্পনার এক দারুণ সৃজনশীল সঙ্গী হিসেবে কাজ করবে, যার সাহায্যে আপনার মনের যে কোনো ভাবনাকে সহজেই জীবন্ত ও উচ্চ-মানের ছবিতে রূপান্তর করা যাবে। এসব ছবি ডাউনলোড করে সরাসরি নিজের ফিড, স্টোরি বা চ্যাটিংয়ে শেয়ারও করা যাবে।

তবে,আপাতত সীমিত কিছু দেশে ফিচারটি চালু করা হলেও মেটা বলেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা বিশ্বজুড়ে সবার জন্য চালু হবে।পাশাপাশি নিজেদের অন্যান্য জনপ্রিয় অ্যাপ যেমন ফেসবুক ও মেসেঞ্জারেও এ ইমেজ জেনারেশন ফিচারটি চালুর পরিকল্পনা করছে মেটা।