গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National নিটের প্রশ্নফাঁসে ‘প্রাইভেট মাফিয়া’, ক্ষুব্ধ রাহুল

    নিটের প্রশ্নফাঁসে ‘প্রাইভেট মাফিয়া’, ক্ষুব্ধ রাহুল

    0
    13
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    নিটের প্রশ্নফাঁস কীভাবে, পরীক্ষা বাতিলের পরই একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসছে। ইতিমধ্যেই প্রশ্নফাঁসের তদন্তে নেমে রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ ১৫ জনকে আটক করেছে।

    এদিকে এই পরীক্ষা বাতিল নিয়ে সরকারকে কোণঠাসা করার চেষ্টায় বিরোধীরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলছেন, ২২ লক্ষ পড়ুয়ার কঠোর পরিশ্রম ভেঙেচুরে দিল বিজেপি সরকার। বহু পড়ুয়ার বাবা হয়তো ঋণ নিয়েছিলেন। বহু মা হয়তো নিজেদের গয়না বেঁচে দিয়েছিলেন। লক্ষ লক্ষ পড়ুয়া রাত জেগে পড়াশোনা করছেন। বদলে তাঁরা কী পেলেন তাঁরা? প্রশ্নফাঁস, সংগঠিত দুর্নীতি। যদি কারও ভাগ্য পরিশ্রমের বদলে টাকা দিয়ে নির্ধারিত হয়, তাহলে সেটা শুধু ব্যর্থতা নয়, যুব সমাজের সঙ্গে সংগঠতিত অপরাধ। একা রাহুল গান্ধী নন, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র থেকে শুরু করে বিরোধী শিবিরের বহু নেতাই প্রশ্নফাঁসের কাণ্ডে সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলছেন। সূত্রের খবর, নিটের পুরো প্রশ্নফাঁসের চক্রটা অতি সন্তর্পণে সুপরিকল্পিতভাবে করা হয়েছে। অত্যন্ত সংগঠিত ভাবে একটি চক্র কাজ করেছে নিটের প্রশ্নপত্র ফাঁসে। ইতিমধ্যেই জয়পুর থেকে গ্রেপ্তার করা হয়েছে মণীশ নামে এক ব্যক্তিকে। সন্দেহ করা হচ্ছে, তিনি এই প্রশ্নপত্র ফাঁসের মূলচক্রী। তদন্তকারী সূত্রে খবর, এই দুর্নীতির জাল ছিঁড়তে সক্রিয় হয়েছে রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। ইতিমধ্যেই রাজ্যের সীকর জেলা থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। শুধু রাজস্থান নয়, এই প্রশ্নফাঁসের শিকড় ছড়িয়ে রয়েছে রাজস্থান, হরিয়ানা, কেরল, জম্মু-কাশ্মীর, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে।

    প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মহারাষ্ট্রের নাসিক থেকে এই চক্র কাজ করে। সেখান থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্রের একটি কপি পাঠানো হয় হরিয়ানায়। সেখান থেকেই আলাদা আলাদা প্রশ্নের সেট তৈরি করে ছড়ানো হয়েছে বলে খবর। এদিকে নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এই প্রথম নয়। ২০২৪ সালেও ঠিক একই ধরণের কেলেঙ্কারিতে নাজেহাল হয়েছিল দেশ। সেবারও অভিযোগের কেন্দ্রবিন্দু ছিল ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসিস স্কুল। সেই সময়ের সিবিআই তদন্তের কিছু গুরুত্বপূর্ণ তথ্য বর্তমান পরিস্থিতির ক্ষেত্রেও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।