গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment গোল্ডেন গ্লোব সঞ্চালনায় প্রিয়াঙ্কা

    গোল্ডেন গ্লোব সঞ্চালনায় প্রিয়াঙ্কা

    0
    91
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অস্কারের পাশাপাশি ফি বছর গোল্ডেন গ্লোব পুরস্কারের দিকে নজর থাকে সিনেপ্রেমীদের। এবারও তার ব্যতিক্রম হয়নি। রবিবার ৮৩তম গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে পশ্চিমী বিনোদুনিয়া। আর সেই অনুষ্ঠানেই গুরুদায়িত্ব পড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার।

    খবর, জর্জ ক্লুনি, জুলিয়া রবার্টদের মতো কিংবদন্তি হলিউড তারকাদের সঙ্গে এবারের গোল্ডেন গ্লোব উপস্থাপনার দায়িত্বে দেশি গার্ল।গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষের তরফে তারকা সঞ্চালকদের তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। চলতিবারে গোল্ডেন গ্লোব অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে একঝাঁক হাইপ্রোফাইল সেলেবদের দেখা যাবে। সেই তালিকাতেই জর্জ ক্লুনি, জুলিয়া রবার্ট, পামেলা অ্যান্ডারসন, অরল্যান্ডো ব্লুম, মাইলি সাইরাস, স্নুপ ডগদের সঙ্গে জ্বলজ্বল করছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম।যা নিঃসন্দেহে ভারতের জন্য গর্বের বিষয়। কারণ এইপ্রথম কোনও ভারতীয় ব্যক্তিত্ব গোল্ডেন গ্লোব সঞ্চালনার দায়িত্ব পেলেন। অতঃপর দেশি গার্ল যে বর্তমানে প্রকৃত অর্থে গ্লোবাল আইকন হয়ে উঠেছেন, তা বলাই বাহুল্য। সদ্য,দ্য ব্লাফ-এর জলদস্যু অবতারে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছেন প্রিয়াঙ্কা। এমন আবহে গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষের এহেন ঘোষণা যে দেশি গার্লের ফ্যান শিবিরে অতিরিক্ত উন্মাদনার পারদ ছড়াবে, তা বলাই বাহুল্য।উল্লেখ্য ২০১৭ সালে গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে প্রথমবার পা রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপর ২০২০ সালে দ্বিতীয়বার তাঁকে দেখা যায় সংশ্লিষ্ট অনুষ্ঠানে।

    এবার বছর ছয়েক বাদে সংশ্লিষ্ট অনুষ্ঠানেই বড় দায়িত্ব পেলেন অভিনেত্রী। এছাড়াও ৮৩তম গোল্ডেন গ্লোবে অংশ নিচ্ছেন আমান্ডা সাইফ্রেড, আয়ো এডেবিরি, চার্লি এক্সসিএক্স, ক্রিস পাইন, কনর স্টোরি, কোলম্যান ডোমিঙ্গো, ডাকোটা ফ্যানিং, ডেভ ফ্রাঙ্কো, ডায়ান লেন, হাডসন উইলিয়ামস, হেইলি স্টেইনফেল্ড, জেসন ব্যাটম্যান, জো কেরি, জুড অ্যাপাটো, জাস্টিন হার্টলি, ক্যাথরিন হান, কিগান-মাইকেল কি, কেভিন বেকন এবং কেভিন হার্টদের মতো একঝাঁক খ্যাতনামা তারকা।