গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment পুরুষরাও কাস্টিং কাউচের শিকার : প্রিয়াঙ্কা

    পুরুষরাও কাস্টিং কাউচের শিকার : প্রিয়াঙ্কা

    0
    136
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    প্রিয়াঙ্কা চোপড়ার মডেলিং দিয়ে পথচলা শুরু হয়েছিল। স্টার কিডদের ভিড়ে বলিউডে জায়গা করে নিতে তাকে বেশ বেগ পেতে হয়েছিল। তাকে একটা সময় কাস্টিং কাউচেরও শিকার হতে হয়েছিল।

    সেই দেশি গার্ল এখন বলিউড ছেড়ে পাড়ি জমিয়েছেন হলিউডে।বলিউডের কালো দিক প্রকাশ্যে এনে বিভিন্ন সময়েই মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা।জানিয়েছেন এখানে শুধু মহিলা নয়,পুরুষদেরও যৌন হেনস্থার শিকার হতে হয়।একটি সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছিলেন তিনি যৌন হেনস্থার শিকার না হলেও বলিউডে ক্ষমতার অপব্যবহারের সম্মুখীন হয়েছেন।সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, তিনি খুবই উদ্ধত তাই লোকজন তাঁকে একটু ভয় পায়। প্রিয়াঙ্কা জানিয়েছেন, তিনি যখন কোথাও প্রবেশ করার চেষ্টা করেন কেউ যেন আর সেখানে খাপ না খুলতে পারে। তাঁকেও একটা সময় ছবি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ কেউ একজন অন্য কাউকে রেকমেন্ড করেছিল। প্রিয়াঙ্কা জানিয়েছেন,তিনি একটা ছবিতে সাইন করার পর তার প্রেমিকাকে রেকমেন্ড করা হয়।সেটা তো ক্ষমতার অপব্যবহারই।সে প্রেমিকা অভিনেতার হোক বা পরিচালকের।প্রিয়াঙ্কা জানিয়েছিলেন,সেই পরিস্থিতিতে তার পক্ষে কিছু করার ছিল না। এরপর সেই সাক্ষাৎকারে কথা বলেছেন কাস্টিং কাউচ নিয়ে।

    মহিলা-পুরুষ প্রসঙ্গ টেনে তিনি বলেছিলেন, নিম্নমানের এই মানুষগুলো যারা সদ্য সদ্য এসেছে তাদের সুবিধা নিতে চান।তবে প্রিয়াঙ্কা চোপড়ার কথা,বড় পরিচালক, প্রযোজকরা কখনোই এমন কাজ করেন না।