গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment পেয়ার বিক্রেতার সঙ্গে প্রিয়াঙ্কা

    পেয়ার বিক্রেতার সঙ্গে প্রিয়াঙ্কা

    0
    100
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এস এস রাজামৌলির নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া।দক্ষিণ ভারতে এখন চলছে সিনেমার কাজ। এর মধ্যে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা।

    ছবিগুলোতে উঠে এসেছে তাঁর কাজ ও যাপিত জীবনের টুকরো ঝলক। তবে এসবের মধ্যে বিশাখাপত্তনম বিমানবন্দরে তাঁর সঙ্গে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা তিনি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে প্রিয়াঙ্কাকে বলতে শোনা গিয়েছে, একজন মহিলা পেয়ারা বিক্রেতার সঙ্গে তাঁর পরিচয় এবং সেখানে ঘটে যাওয়া একটি ঘটনার কথা।প্রিয়াঙ্কা বলেছেন, বিশাখাপত্তনম বিমানবন্দরের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সেখানেই একজন মহিলা পেয়ারা বিক্রেতাকে দেখেন। প্রিয়াঙ্কা চোপড়া কাঁচা পেয়ারা খেতে ভীষণ পছন্দ করেন, তাই গাড়ি থামিয়ে দেন।প্রিয়াঙ্কা আরও বলেছেন, জিজ্ঞেস করেন, সব পেয়ারা কত দামে বিক্রি করবে? মহিলা বলে, ১৫০ টাকাতে।প্রিয়াঙ্কা তাকে ২০০ টাকার একটি নোট দিয়ে বাকিটা রেখে দিতে বলেন। কিন্তু মহিলা মানা করে দেয়। প্রিয়াঙ্কাকে অপেক্ষা করতে বলে মহিলা সেখান থেকে চলে যায় এবং সিগন্যাল সবুজ হওয়ার আগেই ফিরে এসে প্রিয়াঙ্কাকে আরও দুটো পেয়ারা দেয়। এবং বাড়তি টাকা নিতে চায়নি, এই ঘটনা প্রিয়াঙ্কা চোপড়াকে পুরোপুরি নাড়িয়ে দেয়।তবে শুধু ভিডিও নয়, পোস্টে বেশ কিছু ছবিও দেখা যায়, যার মধ্যে প্রথম ছবিতে এক ঝুড়ি পেয়ারার ছবি দেখতে পাওয়া যায়, যে পেয়ারা কিনতে গিয়েই অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়েছিল অভিনেত্রী।এ ছাড়া একটি ছবিতে কখনো আইসক্রিম খেতে দেখা যায় প্রিয়াঙ্কাকে, অন্য একটি ছবিতে ক্রু মেম্বারদের সঙ্গে চিল করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

    কখনো বয়ে যাওয়া নদী, কখনো আবার এক পাল গরু,বহুদিন পর ভারতে এসে গ্রামের এই অপরূপ দৃশ্য যে ভালোই উপভোগ করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, তা বলাই বাহুল্য।