গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk দেশে ছোট ব্যবসাগুলি বন্ধ হচ্ছে : প্রিয়াঙ্কা

    দেশে ছোট ব্যবসাগুলি বন্ধ হচ্ছে : প্রিয়াঙ্কা

    0
    296
    দেশের বড় ব্যবসায়ীরা সুবিধা পাচ্ছে, ছোট ব্যবসাগুলি বন্ধ হচ্ছে। জম্মু-কাশ্মীরে নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
    তিনি বলেছেন, কর্মসংস্থানের নামে বিজেপি শুধু কেলেঙ্কারি করেছে। পাশাপাশি পেপার ফাঁস ও অগ্নিবীরের মতো অকেজো পরিকল্পনাও করেছে সরকার। ভূস্বর্গে মাদকের বিস্তার ঘটছে। যার মূলে রয়েছে বেকারত্ব। বিজেপি নেতারা এই বিষয়ে কোনও কথা বলেন না। নির্বাচনী জনসভা থেকে তিনি বলেছেন, কেন্দ্রে বসে আদানি-আম্বানীকে সুবিধা করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরও নিজের বন্ধুদেরই সাহায্য করেছেন। প্রশ্ন তুলেছেন, বড় ব্যবসায়ীর খুচরো দোকানগুলি জম্মু ও কাশ্মীরে দ্রুত প্রসারিত হচ্ছে। কিন্তু স্থানীয় সাধারণ দোকান এবং বাজারের ব্যবসা কে বাড়াবে? জল জীবন মিশনের কেলেঙ্কারি ফাঁসের প্রসঙ্গ তুলে বলেছেন একজন দলিত অফিসার জলজীবন মিশনের কেলেঙ্কারি ফাঁস করেছিলেন। বিষয়টির তদন্ত না করে তার ওপরে নির্যাতন করা হয়েছে।