গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National সত্যের জন্য রাহুলের লড়াই ওয়েনাড় জানে : প্রিয়াঙ্কা 

    সত্যের জন্য রাহুলের লড়াই ওয়েনাড় জানে : প্রিয়াঙ্কা 

    0
    123

    সত্যের জন্য বিরোধী দলনেতা রাহুল গান্ধীর লড়াই ওয়েনাড়বাসী জানতেন। এমনটাই জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর কণ্ঠে। 

     

    রবিবার ওয়েনাড়ের মানন্তবাদির নির্বাচনী সমাবেশে দাদা রাহুল গান্ধীকে পাশে নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, যখন তাঁর দাদার বিরুদ্ধে বড় প্রচারণা চলছিল, তখন  ওয়েনাড়বাসীই বুঝতে পেরেছিলেন যে তিনি সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করছেন। তাঁর বিশ্বাস রায়বেরেলির সাংসদ রাহুল গান্ধীর উপর আস্থা রয়েছে ওয়েনাড়ের মানুষের। রাহুল গান্ধী পথ দেখিয়েছেন। তিনি সংসদে ওয়েনাড়বাসীর সমস্যাগুলি তুলে ধরেছেন। কিন্তু সমস্যা হল এনডিএ সরকার জনগণের জন্য কাজ করছে না।কেন্দ্রীয় সরকার শুধু তার ব্যবসায়ী বন্ধুদের কথা ভাবে। দেশে উন্নত স্বাস্থ্য পরিষেবা, জীবনযাত্রার উন্নত মান এবং দেশের মানুষকে কর্মসংস্থান দেওয়া তাদের উদ্দেশ্য নয়।

     

    বরং তাদের একমাত্র লক্ষ্য ক্ষমতায় টিকে থাকতে দেশের নানা সম্প্রদায়ের মধ্যে বিভেদ, বিদ্বেষ ছড়ানো। মানুষের কাছ থেকে জমি ও বন্দর কেড়ে নিয়ে ব্যবসায়ীদের দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    ছবি  সৌজন্যে :আইএনসি