গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ওয়ানাড়ে প্রিয়াঙ্কাকে কালো পতাকা-গো ব্যাক স্লোগান

    ওয়ানাড়ে প্রিয়াঙ্কাকে কালো পতাকা-গো ব্যাক স্লোগান

    0
    93
    ছবি সৌজন্যে : এক্স

    নিজের কেন্দ্রই ওয়ানাড়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে কালো পতাকা-গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে।সম্প্রতি ইন্ডিয়া জোটের শরিক দলগুলির মধ্যে বিদ্রোহ দেখা দিচ্ছে। 

    ইন্ডিয়া জোটের অস্তিত্ব এবং নেতৃত্ব নিয়ে নানান প্রশ্ন উঠছে শরিকদের পক্ষ থেকেই। বিশেষ করে কংগ্রেসের নেতৃত্ব এখন বিরাট জিজ্ঞাসা চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। এই আবহে মঙ্গলবার কেরলের ওয়ানাড় লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এলাকায় গিয়ে জোট শরিক সিপিএমেরই কালো পতাকার মুখে পড়েছেন। মানানতাভেদি গ্রামে মানুষখেকো বাঘের আক্রমণে এক মহিলার মৃত্যুতে তাঁর পরিবারের লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সিপিএমের অভিযোগ, এত দেরি করে কেন এলেন কংগ্রেস সাংসদ।

    বাঘের আক্রমণে মৃত্যুর সপ্তাহখানেক পরে কেন্দ্রের সাংসদ আসায় পথের পাশে দাঁড়িয়ে সিপিএম সমর্থকরা কালো পতাকা দেখান প্রিয়াঙ্কা গান্ধীকে। কালো পতাকা দেখানো ছাড়াও সিপিএম কর্মীরা কংগ্রেস সাংসদকে গো ব্যাক স্লোগান দিয়েছেন।