ভোট পরীক্ষায় প্রিয়াঙ্কা, জয় দেখছেন রাহুল   

0
115

কেরলের ওয়েনাড়ে ভোটের দিনই বোন প্রিয়াঙ্কা গান্ধীর জয় দেখছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।বুধবার সকালে যখন এক্স পোস্টে কংগ্রেস নেতা বলেছেন, জিতলে সংসদে ওয়েনাড়বাসীর কণ্ঠকর হবেন তাঁর বোন, তখন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনাড়ের ভোটকেন্দ্রগুলি পরিদর্শন করেছেন।

ঝাড়খণ্ডের প্রথম দফার পাশাপাশি বুধবার হয়েছে কেরলের ওয়েনাড়ে উপনির্বাচনের ভোটগ্রহণ। লোকসভার বিরোধী দলনেতা তথা দাদা রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া আসনের কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাম গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী সত্যেন মোকেরি এবং বিজেপির নব্য হরিদাস। এদিন ভোট কেন্দ্র পরিদর্শন করে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ওয়েনাড়ের জনগণ তাঁকে ভালবাসা, স্নেহ শোধ এবং কাজ করার জন্য প্রতিনিধি হওয়ার সুযোগ দেবে। তিনি আশাবাদী সবাই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং ভোট দেবে। কংগ্রেসের শক্ত ঘাঁটি হলেও নিজের প্রথম ভোট পরীক্ষার কথা বিবেচনায় রেখে প্রিয়াঙ্কা গান্ধী প্রচারে যথেষ্ট দৌড়ঝাঁপ করেছেন।

সোমবার প্রচারের শেষ দিনে বোনের সঙ্গে ছিলেন ওয়েনাড়ের দু’বারের সাংসদ রাহুল গান্ধী। কংগ্রেস নেতা আগেও একদফা প্রচার করেছেন। মনোনয়ন পেশের দিন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে রাহুল গান্ধী ছাড়াও মা সনিয়া গান্ধী হাজির ছিলেন।

ছবি  সৌজন্যে : এক্স