গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ট্রেলারে অ্যাকশনেই ‘আলট্রা ওম্যান’ প্রিয়াঙ্কা

    ট্রেলারে অ্যাকশনেই ‘আলট্রা ওম্যান’ প্রিয়াঙ্কা

    0
    69
    ছবি সৌজন্যে : এক্স

    দ্য ব্লাফ-এর ফার্স্ট লুকে রণং দেহি অবতারে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন। এবার ট্রেলারে জলদস্যু ব্লাডি মেরি’র ভূমিকায় হাইভোল্টেজ অ্যাকশনের মারপ্যাঁচে পর্দার আলফা মেল’দেরও ধরাশায়ী করলেন প্রিয়াঙ্কা চোপড়া।বলিউডে কোণঠাসা হওয়ার পর দেশি গার্ল এখন হলিউডের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন।

    চুটিয়ে কাজ করছেন পশ্চিমী বিনোদুনিয়ায়। কোয়ান্টিকো দিয়ে শুরু করেছিলেন। সেই বিজয়রথ যে এখনও অব্যহত, তা বুঝিয়ে দিয়েছেন,দ্য ব্লাফ-এর ট্রেলার প্রকাশ্যে এনে। বলিউডের পর্দায় বর্তমানে যখন আলফা মেল ট্রেন্ডের রমরমা, তখন হলিউডের হাত ধরে,আলট্রা ওম্যান অবতারের সঙ্গে পরিচয় করিয়েছেন প্রিয়াঙ্কা।এদিকে,দুই রণবীর, শাহিদ কাপুররা ঝড় তুলেছেন মারপিটের মারপ্যাঁচে, তখন ট্রেলারে ব্লাডি মেরি’র চরিত্রে হাড়হিম করা অ্যাকশন দেখিয়ে বুকে কাঁপন ধরিয়েছেন ,দেশি গার্ল। সন্তানদের আগলে রাখার জন্য একজন সিঙ্গল মাদার কতদূর যেতে পারেন? তার একটা ছোট্ট ঝলকই দেখিয়েছেন অভিনেত্রী। কখনও হলিউড অভিনেতা কার্ল আরবানের সঙ্গে তরবারিযুদ্ধে দেখা গিয়েছে তাঁকে, তো কখনও বা সমুদ্রতটে পড়ে থাকা শাঁখ দিয়ে শত্রুর মুখ থেঁতলে রক্তস্নাত চেহারায় উল্লাসে মাততে দেখা গিয়েছে জলদস্যুরূপী প্রিয়াঙ্কা চোপড়াকে।যেমন আগ্রাসী অভিব্যক্তি, তেমনই অ্যাকশনের মারপ্যাঁচ, নায়িকার এহেন অবতার দেখে অনেকেই আবার অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তুলনা টেনে বসেছেন। কেউ বা আবার লেডি জ্যাক স্প্যারো তকমাও সেঁটেছেন।উল্লেখ্য,দ্য ব্লাফ-এর গল্পের পটভূমি উনিশ শতকের শেষ ভাগ।এই ছবিতে প্রিয়াঙ্কার চরিত্রের নাম এরসেল বডেন।একসময় তিনি ছিলেন দুর্ধর্ষ জলদস্যু। যাকে সবাই ব্লাডি মেরি নামেই চিনত। কিন্তু জলদস্যুর জীবন ছেড়ে পরবর্তীতে তিনি ক্যারিবিয়ান দ্বীপে নতুন করে জীবন শুরু করেন।

    যেখানে শুরু হয় তাঁর মাতৃত্বের ইনিংস।কিন্তু পুরোনো দলের সদস্যরা তাকে খুঁজে বের করলে আবারও ব্লাডি মেরি’কে ফিরে যেতে হয় সেই সহিংস জগতে। প্রিয়াঙ্কার এহেন রণং দেহি অবতার দেখে শোরগোল পড়ে গিয়েছে হলিউডেও।