সংবিধান হাতে শপথ গ্রহণ প্রিয়াঙ্কার

0
169
ছবি সৌজন্যে : সংসদ টিভি
দাদা ও মাকে সঙ্গে নিয়ে সাংসদ হিসাবে সংসদে প্রথম বার পা রেখেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। রাহুল গান্ধীর মতোই সংবিধান হাতে নিয়ে ওয়েনাড় কেন্দ্রের নির্বাচিত সাংসদ হিসাবে শপথ নিয়েছেন প্রিয়াঙ্কা।
শপথ গ্রহণের পরে লোকসভার অন্য সাংসদ এবং আধিকারিকদের সঙ্গে নমস্কার বিনিময় করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। বৃহস্পতিবার কংগ্রেস সাংসদদের বৈঠকে যোগ দিয়েছিলেন নবনির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা। তিনি লোকসভায় আসছেন এই খবর পেয়ে সংসদ চত্বরে হাজির হয়েছিলেন অন্য কংগ্রেস সাংসদেরা। প্রিয়াঙ্কা স্বাগতম স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়েছে। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলী এবং কেরলের ওয়েনাড়, দুই আসন থেকেই জয়ী হওয়ায় ওয়েনাড় আসনটি ছেড়ে দিয়েছিলেন রাহুল। আর দাদার ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হয়েছেন কংগ্রেস প্রার্থী হন প্রিয়াঙ্কা।
প্রায় ৪ লক্ষ ১০ হাজারেরও বেশি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থীকে হারিয়ে দাদার জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। এবার সাংসদ হিসেবে সংসদে কাজ শুরু করেছেন প্রিয়াঙ্কা গান্ধী।