
উত্তরপ্রদেশের আমেঠিতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর ভাইয়া’র কাছে ধরাশায়ী কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির স্মৃতি ইরানি।২০১৯ সালের লোকসভা নির্বাচনে অমেঠি আসনে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিপুল ভোটে পরাজিত করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
জয়ের ব্যবধান ছিল প্রায় আড়াই লাখ। সেই আসনে এবার রাহুল গান্ধীর বদলে কংগ্রেস প্রার্থী করেছিল কিশোরীলাল শর্মাকে। সেই সময় বিজেপি বলেছিল পালিয়ে গিয়েছেন রাহুল গান্ধী।কিন্তু মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল বের হতে শুরু হতেই, বদলে গিয়েছে আবহাওয়া।স্মৃতি ইরানির থেকে বিপুল ব্যবধানে হারিয়ে দিয়েছেন কিশোরীলাল শর্মা। আর তাঁর জয় নিশ্চিত হতেই, তাঁকে ভাইয়া বলে সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, তিনি নিশ্চিত ছিলেন কিশোরী ভাইয়া জিতবেন। তাঁকে এবং আমেঠির ভাই ও বোনদের আন্তরিক অভিনন্দন।
